শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৬:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ময়মনসিংহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার: আন্দোলনে গুলি চালানোর অভিযোগ

ময়মনসিংহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার: আন্দোলনে গুলি চালানোর অভিযোগ

ঢাকা প্রেস
ময়মনসিংহ প্রতিনিধি:-


 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) রবিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনিকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে গত ৪ আগস্ট ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলি চালানোর অভিযোগ রয়েছে।
 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওচিত্র বিশ্লেষণ করে র‌্যাব এই ঘটনায় অনিকে শনাক্ত করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।