শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৩:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

চাঁপাইনবাবগঞ্জে পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার।

চাঁপাইনবাবগঞ্জে পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার।

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা বালিকা পাড়া এলাকার মৃত আইনুল হকের ছেলে মোঃ আক্কাস আলী ২৮ এর মরদেহ একটি পুকুরে  ভাসতে দেখা যায়। পরে নি'হ'ত আক্কাস আলী ভাই মরদেহ টি পুকুর থেকে  উঠিয়ে আনে। স্থানীয় সূত্রে জানা যায় আক্কাস আলী আমনুরা ঝিলিম বাজারে একটি হোটেলে কাজ করতেন।

 

ঈদের দিন রাত্রে তার বাসায় ফোন দিয়ে বাজার নিয়ে আসছি বলে। কিন্তু সারারাত পার হয়ে গেলেও বাসায় ফেরে নি। 

 

বুধবার সকালে আমনুরা এলাকায় একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের শরীরে কয়েকটি আঘাতের চিহ্ন দেখা যায়। এবং কি তার দুই হাতে দড়ি দিয়ে বাধা ছিল এমন দড়ির দাগ দেখা যায়।

 

পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।