শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৬:৫৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে সোহরাওয়ার্দী উদ্যানে জনস্রোত, মুখর ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি

ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে সোহরাওয়ার্দী উদ্যানে জনস্রোত, মুখর ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি

নিউজ ডেস্ক:-

 

ইসরায়েলের বর্বর আগ্রাসনে ফিলিস্তিনে চলমান গণহত্যা বন্ধের দাবিতে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। দেশের নানা প্রান্ত থেকে রোদে পুড়ে, ঘামে ভিজে সকাল থেকেই ছুটে এসেছেন সাধারণ মানুষ।
 

শিক্ষার্থী, পেশাজীবী, নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ—সব শ্রেণি-পেশার মানুষ হাতে ফিলিস্তিনের পতাকা ও প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে জড়ো হয়েছেন সেখানে। ‘ফিলিস্তিন মুক্ত করো’, ‘গাজা রক্তে রঞ্জিত, বিশ্ব কেন নীরব’, ‘তুমি কে আমি কে—ফিলিস্তিন ফিলিস্তিন’—এই ধরনের শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো উদ্যান ও আশপাশের এলাকা।
 

যদিও বিকেল ৩টা থেকে মূল কর্মসূচি শুরুর কথা ছিল, তবে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ ঢাকায় আসতে শুরু করেন। রাজধানীর রাস্তাগুলোতে মানুষের ঢল নামায় যান চলাচলে সৃষ্টি হয়েছে বিঘ্ন। মৌচাক, শান্তিনগর, ফ্লাইওভার এমনকি মূল সড়কগুলোর দিকেও মানুষের ঢল নেমেছে। ফ্লাইওভারেও সৃষ্টি হয়েছে পথচারীদের দীর্ঘ সারি, ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে অনেক জায়গায়।
 

‘মার্চ ফর গাজা’ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনিদের ওপর চালানো বর্বরতার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ এবং ন্যায়বিচারের আহ্বান জানাচ্ছেন।