শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১০:২৬:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

নাটোরের সিংড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের ইফতার মাহফিল

নাটোরের সিংড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের ইফতার মাহফিল

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-



নাটোরের সিংড়ায় বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং জুলাই আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ ছাত্রদলের নেতাকর্মীসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান লেমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসানুল হক হাসানের সঞ্চালনায় উক্ত দোয়া ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদৎ হোসেন মিন্টু, পৌর ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন, সদস্য সচিব উৎপল কুমার, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব জুয়েল পারভেজ, কলেজ ছাত্রদলের সিনি:সহ-সভাপতি শিবলু, সাংগঠনিক সম্পাদক নাঈম, দপ্তর সম্পাদক শাইক, প্রচার সম্পাদক সাকিব প্রমুখ।