বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৩:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুস্তাফিজ আইকন খেলোয়ার হিসেবে দল পেলেন এলপিএলে

মুস্তাফিজ আইকন খেলোয়ার হিসেবে দল পেলেন এলপিএলে

বাংলাদেশের তারকা ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসরে ডাম্বুলা থান্ডার্সের হয়ে  আইকন খেলোয়াড় হিসেবে খেলবেন। আজ সোমবার (১৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এর মাধ্যমে মুস্তাফিজ এলপিএলে খেলার জন্য আইকন খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ প্রথম বাংলাদেশি ক্রিকেটার হলেন।
এছাড়াও, এবারের এলপিএলের নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন চার বাংলাদেশী ক্রিকেটার। তারা হলেন- মুশফিকুর রহিম, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ।

সম্প্রতি ডাম্বুলা ফ্র্যাঞ্চাইজির মালিকানায় পরিবর্তন এসেছে। বাংলাদেশি প্রতিষ্ঠান ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ এই ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা কিনেছে। এর আগে অরা লঙ্কা নামে পরিচিত ছিল এই ফ্র্যাঞ্চাইজি।
তামিম রহমান ও গোলাম রাকিব নামের দুই বাংলাদেশি উদ্যোক্তা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কা প্রিমিয়ার লিগে।