শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৪:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

গাইবান্ধায় বাস টার্মিনাল থেকে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস চুরি

গাইবান্ধায় বাস টার্মিনাল থেকে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস চুরি

ঢাকা প্রেস

সিরাজুল ইসলাম রতন,স্টাফ রিপোর্টার:-

 

গাইবান্ধা জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে হানিফ পরিবহনের একটি বাস চুরির অভিযোগ উঠছে। গাড়িটির নম্বর ব- ১৪৬৪৩০। ৭ নভেম্বর বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে চুরির ঘটনা ঘটেছে। 

গাইবান্ধা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম বাদশা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাইবান্ধা-ঢাকা রোডের চেয়ার কোচ হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস প্রতিদিনের মতো গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনালে রাখা হয়। বাসটি আজ সকাল ৭টার দিকে ঢাকায় যাওয়ার কথা ছিল। এর আগে ভোরে কে বা কারা বাসটি চুরি করে নিয়ে যায়।’ এ বাসটি চুরির ঘটনায় হানিফ পরিবহনের গাইবান্ধার ম্যানেজার রাশেদ মিয়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম তালুকদার সাংবাদিকদের জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। চুরি হওয়া বাসটি উদ্ধারে পুলিশ মাঠে কাজ করছে।