সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩২:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শুরুতে তাসকিন ও নাহিদ নিলেন উইকেট

শুরুতে তাসকিন ও নাহিদ নিলেন উইকেট

স্পোর্টস ডেস্ক:-

 

বাংলাদেশ নিউজিল্যান্ডকে ২৩৭ রানের লক্ষ্য দিয়েছে। লক্ষ্য তাড়া করতে নামা কিউই শিবিরে প্রথম ওভারেই ধাক্কা দেন তাসকিন আহমেদ। কোন রান না দিয়ে উইল ইয়ংকে ফিরিয়ে দেন তিনি। এরপর অভিজ্ঞ কেন উইলিয়ামসনকে আউট করেন নাহিদ রানা।
 

এখন পর্যন্ত নিউজিল্যান্ড ৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা ডেভন কনওয়ে করেছেন ১০ রান, তার সঙ্গী রাচিন রবীন্দ্র। কেন উইলিয়ামসন ৫ রান করে সাজঘরে ফিরেছেন।
 

শান্তর ব্যাটে রান....
বাংলাদেশের ওপেনিং জুটি নাজমুল শান্ত ও তানজিদ তামিম মিলে ৪৫ রান যোগ করেন। এরপর তানজিদ ২৪, মিরাজ ১৩, হৃদয় ৭, মুশফিক ২ এবং মাহমুদউল্লাহ আউট হন। নাজমুল শান্ত ১১০ বলে ৭৭ রানের ইনিংস খেলেন। জাকের আলী ৪৫ এবং রিশাদ হোসেন ২৬ রান করেন।

 

ব্রেসওয়েলের আক্রমণে ধস বাংলাদেশে.....
নিউজিল্যান্ডের স্পিনার মাইকেল ব্রেসওয়েলকে আক্রমণ করে খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়েছে বাংলাদেশ। তানজিদ অন ড্রাইভ খেলতে গিয়ে ক্যাচ দেন। হৃদয় বড় শট খেলতে গিয়ে ৩০ গজে আউট হন। মুশফিক চাপের মধ্যে স্লগ সুইপ খেলেন এবং ব্রেসওয়েলকে পরেই ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে ক্যাচ দেন রিয়াদ।