শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৪:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

শেখ হাসিনা পালালেও বহাল তবিয়তে কাদির ডিলার ; ভুক্তভোগীরা জানতে চায় প্রভাবশালী এই আওয়ামীলীগ নেতাকে রুখবে কে?

শেখ হাসিনা পালালেও বহাল তবিয়তে কাদির ডিলার ; ভুক্তভোগীরা জানতে চায় প্রভাবশালী এই আওয়ামীলীগ নেতাকে রুখবে কে?

ঢাকা প্রেস

জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-


কাদির ডিলার, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একজন প্রভাবশালী নেতা। তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের একজন সদস্য, পাশাপাশি বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি। আওয়ামীলীগ নেতা হওয়ার দরুন তার গুণের যেন শেষ নেই। ভূমিদস্যুতা, চাঁদাবাজি, হামলাসহ নানাবিধ অপরাধমূলক কার্যক্রম পরিচালনায় একজন দক্ষ নেতা বলে তাকে স্থানীয়রা আখ্যা দেয়।
 

শেখ হাসিনা পালালেও বহাল তবিয়তে কাদির ডিলার ; ভুক্তভোগীরা জানতে চায় প্রভাবশালী এই আওয়ামীলীগ নেতাকে রুখবে কে?

 

প্রায় ২৬৬ শতাংশ জমি নিয়ে আসামি কাদির ডিলারের আক্রোশের শিকার হন স্থানীয় শিহাব উদ্দিন মেম্বার, মান্নান মাস্টার, মোয়াজ্জেম হোসেন কালু, মুক্তা, সামছুন্নাহার এবং মনির হোসেন। নিজ ক্রয়কৃত জমিতে নিজেরাই পারছেনা স্বস্তিতে বসবাস করতে। কাদির ডিলারের হুমকি থেকে হামলা, কোনোটা থেকেই নিস্তার পায়নি তারা। হামলার নৃশংসতা এমন যে, জমির দখল পেতে জমির আসল মালিকদের পিটিয়ে রক্তাক্ত করতেও কুণ্ঠাবোধ করেনি আসামি কাদির ডিলার।
 

কাদির ডিলারের অপরাধের যেমন শেষ নেই, কোর্টে অভাব নেই মামলারও। আশ্চর্যের ব্যাপার এই যে, এত অপরাধ ও নৃশংসতার পরও তাকে একঘন্টার জন্যও জেলে আটকে রাখা সম্ভব হয়নি। অভিযোগ আছে, কাদির ডিলারের তিন ছেলে যথাক্রমে মনির, আলীনূর এবং মেজবাহ উদ্দিন মিলন বাবার নির্দেশে বিভিন্ন অপরাধ ও বিশৃঙ্খলাপূর্ণ কাজ করে থাকে।  আওয়ামীলীগের উচ্চপদস্থ নেতাদের সহায়তায় বারংবার বেঁচে গিয়েছেন শাস্তি থেকে। অথচ গত ৫ আগস্টে আওয়ামী সরকার পতনের পর আওয়ামীলীগের উচ্চপদস্থ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা গেলেও ধরাছোঁয়ার বাইরে আছেন কাদির ডিলার এবং তার পরিবার। কার ছত্রছায়ায় থেকে কাদির ডিলার এখনও বুক ফুলিয়ে বেড়াচ্ছেন এবং কবে হবে তার সন্ত্রাসী কার্যক্রমের অবসান এমন জোরদার প্রশ্ন তুলছেন মুছাপুর ইউনিয়নের স্থানীয় জনগণ।