সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৬:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দক্ষিণ কোরিয়ার উরি ব্যাংকে চাকরি

দক্ষিণ কোরিয়ার উরি ব্যাংকে চাকরি

দক্ষিণ কোরিয়ার উরি ব্যাংক তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটিতে অফিসার গ্রেড–২ পদে বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: অফিসার গ্রেড–২
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য–সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে অন্তত স্নাতক ডিগ্রি থাকতে হবে। সদ্য পাস করা প্রার্থীরাও আবেদন করতে পারবেন। কম্পিউটার চালনায় দক্ষতাসহ ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের কাজে দক্ষ হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। চাপ নিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। কোরিয়ার ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

চাকরির ধরন: স্থায়ী
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
বেতন: মাসিক বেতন ৪০,০০০ টাকা। ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।


যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইট থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online ক্লিক করে আবেদন করতে হবে। আবেদন করার সময় দুটি রেফারেন্সসহ সিভি, বর্তমান ও পূর্বের পদ ও কর্মস্থল, চাকরির বৃত্তান্ত, বর্তমান বেতন, প্রত্যাশিত বেতন, শিক্ষাগত অবস্থার বিবরণ, বৈবাহিক অবস্থা, বর্তমান ও স্থায়ী ঠিকানা, ৩১ মে ২০২৩ তারিখ অনুযায়ী বয়স উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ২২ জুন ২০২৩।