শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ১০:৫১:২৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

পুঠিয়া বানেশ্বরে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

পুঠিয়া বানেশ্বরে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

মোঃ শফিকুল ইসলাম,চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ-



রাজশাহীর পুঠিয়া বানেশ্বর মসজিদ মার্কেটের সামনে মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত যুবকের  মরদেহ উদ্ধার করেছে পুঠিয়া থানা পুলিশ।


রবিবার সকালে খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করেন।


স্থানীয় সূত্র জানায়, প্রায় ১ মাস ধরে ভারসাম্যহীন এই যুবক বানেশ্বরে ঘুরে বেড়াতো। পাশাপাশি ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলো, সে রাতে কখন কথায় থাকতো তা কেউ সে ভাবে খেয়াল করে নি কখনও।


বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল বলেন, নিহত যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি। সে একজন পাগল ছিলো বানেশ্বরে কিছু দিন ধরে তাকে দেখা যেত। হঠাৎ সকালে শুনি তিনি মসজিদ মার্কেটের আউয়াল এর দোকানের সামনে মরে পড়ে আছে। তাকে দেখে পুঠিয়া থানায় খবর দিলে ওসি সাহেব এসে দেখে ভারসাম্যহীন মানুষিক পাগল অসুস্থ তাই তিনি রাতের যে কোন সময় মারা গেছে। তাই তাকে দাফনের জন্য আমাকে দায়িত্ব দিয়েছে। আমি বানেশ্বরের কোন কবর স্থানে তাকে দাফনের জন্য ব্যবস্থা নিচ্ছি।


পুঠিয়া থানার (ওসি) কবির হোসেন বলেন, অজ্ঞাত নিহত ঔ যুবক মানসিক ভারসাম্যহীন রুগী ছিলো। তাকে স্থানীয়রা কিছুদিন ধরে রাস্তায় ঘুরে বেড়াতে দেখেছে। তার নাম পরিচয় জানা যায়নি। তার কোন পরিচিত লোকজন না পাওয়ায় মরদেহটি উদ্ধার করে বানেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলালের কাছে লাশ দাফনের জন্য হস্তান্তর করে দিয়েছি । তিনি দাফন করবেন।