সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৮:৫৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিসিবির নতুন নির্বাচক প্যানেলের কার্যক্রম শুরু হচ্ছে আজcccccc

বিসিবির নতুন নির্বাচক প্যানেলের কার্যক্রম শুরু হচ্ছে আজcccccc

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন হাবিবুল বাশার সুমন। বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেওয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে তার নেতৃত্বাধীন নতুন নির্বাচক প্যানেলের কার্যক্রম।

 

নতুন এই প্যানেলে সহকারী নির্বাচক হিসেবে যুক্ত হয়েছেন নাদিফ চৌধুরী ও নাঈম ইসলাম। এছাড়া আগের মতোই দায়িত্বে রয়েছেন হাসিবুল হোসেন শান্ত।

 

পবিত্র ওমরা হজ শেষে দেশে ফেরার পর আজই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন বাশার। দায়িত্ব গ্রহণের পর দুপুরে নিজেদের কক্ষে চার নির্বাচক প্রথম বৈঠকে বসবেন। এই বৈঠকে পারস্পরিক পরিকল্পনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

 

নতুন নির্বাচক প্যানেলের কাজ শুরু হবে আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ দিয়ে। এই সিরিজ সামনে রেখে ইতোমধ্যে মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের ফিটনেস অনুশীলন চলছে।

 

দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় বাশার বলেন, তিনি নতুন দায়িত্ব নিয়ে বেশ উচ্ছ্বসিত। বিশ্বকাপের বছরে বাংলাদেশের সামনে অনেক গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে উল্লেখ করে তিনি ভালো পারফরম্যান্স ও ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নির্বাচকের দায়িত্বকে বড় চ্যালেঞ্জ হিসেবেও দেখছেন তিনি।