সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৯:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৯ পদে বাংলাদেশ বিআইডব্লিউটিএ নিয়োগ বিজ্ঞপ্তি

৯ পদে বাংলাদেশ বিআইডব্লিউটিএ  নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জনবল নিয়োগে সংশোধিত পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ষষ্ঠ গ্রেডে নৌ প্রকৌশলী, যান্ত্রিক প্রকৌশলী, প্রধান প্রকৌশলী (জাহাজ) পদে ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

 

পদের নাম: নৌ প্রকৌশলী, যান্ত্রিক প্রকৌশলী, প্রধান প্রকৌশলী (জাহাজ)
পদসংখ্যা: ৯
যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে আট বছরের চাকরির অভিজ্ঞতা, যন্ত্র প্রকৌশলে ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। অথবা যান্ত্রিক নৌ প্রকৌশল/তড়িৎ প্রকৌশলে ডিপ্লোমাসহ সহকারী প্রকৌশলী পদে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা বাংলাদেশ নৌবাহিনীর সংশ্লিষ্ট শাখার সাব-লেফটেন্যান্ট।
বয়স: ২৭ থেকে ৪০ বছর। বিভাগীয় প্রার্থীদের বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য (শুধু বিআইডব্লিউটিএতে কর্মরতদের জন্য প্রযোজ্য)

 

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)

 

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে বিআইডব্লিউটিএর বিলার আইডি নম্বর ৪২২-এ আবেদন ফি বাবদ ৬০৯ টাকা জমা দিতে হবে।

 

আবেদনের সময়সীমা: ১ মার্চ থেকে ২১ মার্চ, ২০২৪।