মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৫:৩১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সরকারি দলের হুইপ হচ্ছেন মাশরাফি বিন মুর্তজা

সরকারি দলের হুইপ হচ্ছেন মাশরাফি বিন মুর্তজা

দ্বাদশ জাতীয় সংসদে সরকারি দলের হুইপ হচ্ছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগ দলীয় এমপি মাশরাফি বিন মুর্তজা (নড়াইল-২)। সংসদ সচিবালয় সূত্রে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সোমবার (২২ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে চিফ হুইপসহ সরকার দলীয় হুইপদের নিয়োগ দেওয়া হবে, পরে সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

১০ জানুয়ারি সংসদ সদস্যদের শপথের দিন ক্ষমতাসীন দল থেকে জানানো হয়েছিল, চিফ হুইপ পদে নূর-ই আলম চৌধুরী লিটন বহাল থাকছেন। এছাড়া বর্তমান সংসদের হুইপ ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন বহাল থাকছেন। 
নতুন মুখ হিসেবে মাশরাফি ছাড়া আরও আছেন নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২) এবং সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩)।