সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৫৩:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাফুফের আমন্ত্রণে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির দুই কর্মকর্তা রাজশাহী‌ সফরে

বাফুফের আমন্ত্রণে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির দুই কর্মকর্তা রাজশাহী‌ সফরে

ক্রীড়া ডেস্ক (চট্টগ্রাম):-


চট্টগ্রামস্থ দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির দুই কর্মকর্তা রাজশাহীতে বাফুফের নিবন্ধন পত্র, সার্টিফিকেট প্রদান,ওয়ান স্টার লাইসেন্স বিতরণ,ফুটবল সম্পৃক্ত ওয়াকসফ এবং আগামীতে দেশব্যাপী তৃণমূল পর্যায়ে ফুটবলার সৃষ্টির জন্য  বিশেষ সাংগঠনিক সভায় অংশগ্রহণ করতে তারা আমন্ত্রণ পেয়েছেন।


 

বাফুফের আমন্ত্রণে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির দুই কর্মকর্তা রাজশাহী‌ সফরে



নতুন নিবন্ধন লাভ করা দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির দুই কর্মকর্তার মধ্যে টিম ম্যানেজার ও পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, উপদেষ্টা কোচ ও সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন সাংগঠনিক সফরে যাচ্ছেন। তাঁরা রাজশাহীতে বাফুফের আয়োজিত ২৫ এপ্রিল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত ওয়াকসফে অংশ গ্রহণ সহ বিভিন্ন কর্মসূচিতে যোগদান শেষে শনিবার সকালে ফিরবেন বলে একাডেমির সহকারী টিম ম্যানেজার মোঃ রাকিব সংবাদ মাধ্যমে জানিয়েছেন।


তাঁরা এই সাংগঠনিক সফরের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।