মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৮:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

প্রথমবার ভোট দিচ্ছেন যারা তাদের দেওয়া হবে বিনামূল্যে পোহা ও জিলাপি ।

প্রথমবার ভোট দিচ্ছেন যারা তাদের দেওয়া হবে বিনামূল্যে পোহা ও জিলাপি ।

ভোট চলাকালীন ভোটারদের বিশেষ ‘পুরস্কার’ দেবে মধ্যপ্রদেশের ইনদওর জেলা প্রশাসন। সকাল সকাল ভোট দিতে গেলেই ভোটারদের দেওয়া হবে আইসক্রিম। তাও বিনামূল্যে। খাবারের তালিকায় রয়েছে পোহা, জিলাপির পাশাপাশি চাউমিন, মাঞ্চুরিয়ানও। তবে বিনামূল্যে খাবার পেতে রয়েছে বিশেষ শর্তও। ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট শুক্রবার (২৬ এপ্রিল)। 

আগামী ১৩ মে মধ্যপ্রদেশের ইনদওরে ভোটগ্রহণ হবে। তালিকায় রয়েছে ২৫ লাখ ১৩ হাজার ভোটারের নাম। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ইনদওর লোকসভা কেন্দ্র থেকে ৬৯ শতাংশ মানুষ ভোট দিয়েছিলেন। এবার ভোটদানের হার আরও বাড়াতে বিশেষ ‘পুরস্কার’ ঘোষণা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক আশিস সিংহ জানান, সকাল ৭টা থেকে ৯টার মধ্যে ষাটোর্ধ্ব প্রার্থীদের পাশাপাশি যারা প্রথমবার ভোট দিচ্ছেন তাদের বিনামূল্যে পোহা ও জিলাপি দেওয়া হবে।

ইনদওরে যেকোনো নামি খাবারের দোকানে গেলেই এ ‘পুরস্কার’ পাওয়া যাবে। ভোট দেওয়ার পর কালির দাগ দেখালেই ভোটারদের বিনামূল্যে এ খাবার দেওয়া হবে। পোহা ও জিলাপির সঙ্গে দেওয়া হবে আইসক্রিমও। তাছাড়া সকাল ৭টা থেকে ৯টার মধ্যে কোনো ভোটার ভোট দিলে তাদের বিনামূল্যে দেওয়া হবে চাউমিন ও মাঞ্চুরিয়ান।