সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০০:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নবম ও দশম গ্রেডে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি

নবম ও দশম গ্রেডে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ীভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে নবম ও দশম গ্রেডে ৯০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।


পদের নাম: উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা
পদসংখ্যা: ২৩
যোগ্যতা: প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির চার বছর মেয়াদের স্নাতক (সম্মান) ডিগ্রি স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদের স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (নবম গ্রেড)


পদের নাম: সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা
পদসংখ্যা: ৬৫
যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদের স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল:  ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (দশম গ্রেড)


পদের নাম: গবেষণা কর্মকর্তা
পদসংখ্যা: ২
যোগ্যতা: অর্থনীতি বা পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল:  ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (দশম গ্রেড)


যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পল্লী উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদন ফি
নবম গ্রেডের পদের জন্য সার্ভিস চার্জসহ ৬৬৯ টাকা এবং দশম গ্রেডের পদের জন্য ৫৫৮ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা
১৫ জুলাই থেকে আবেদন করতে পারবেন আগ্রহীরা। আবেদন করা যাবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত।