শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৬:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

আগামী নির্বাচনে জনগন বাংলাদেশ জামায়াত ইসলামিকে ক্ষমতায় দেখতে চায়: অধ্যক্ষ মাও: নজরুল ইসলাম লেবু

আগামী নির্বাচনে জনগন বাংলাদেশ জামায়াত ইসলামিকে ক্ষমতায় দেখতে চায়: অধ্যক্ষ মাও: নজরুল ইসলাম লেবু

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,স্টাফ রিপোর্টার:-


গাইবান্ধা ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও পলাশবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কাওসার মো নজরুল ইসলাম লেবু মাওলানা বলেছেন আসছে আগামী নির্বাচনে জনগন বাংলাদেশ জামায়াত ইসলামিকে ক্ষমতায় দেখতে চায়। জামায়াত ক্ষমতায় আসলে দেশে শান্তি বিরাজ করবে।দেশের মানুষ শান্তিতে থাকবে।দেশে কোন বৈষম্য থাকবে না।দেশে কেউ অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি  করতে পারবে না। কেউ অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টির  চেষ্টা করলে জনগন তা প্রতিহত করবে।


 

আগামী নির্বাচনে জনগন বাংলাদেশ জামায়াত ইসলামিকে ক্ষমতায় দেখতে চায়: অধ্যক্ষ মাও: নজরুল ইসলাম লেবু

 

২৯ সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮ নং ভাতগ্রাম ইউনিয়নের আয়োজনে সীরাত মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো  বলেন স্বৈরাচার ফ্যাসিষ্ট হাসিনা সরকার দেশ ছেরে পালিয়ে গেলে ও তার দোষররা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।এ ব্যাপারে সবাইকে সতর্ক থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা মাশায়েখ সাদুল্লাপুর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত   ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা মাশায়েখ পরিষদ গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি হযরত মাওলানা নুরুল আমিন আকন্দ। 

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো সিরাজুল ইসলাম।

 

এ সময় জামায়াত ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।