মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৫:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রওশন এরশাদের সঙ্গে জাপার তৃণমূল নেতা–কর্মীদের সভা আজ

রওশন এরশাদের সঙ্গে জাপার তৃণমূল নেতা–কর্মীদের সভা  আজ

জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ আগামীকাল রোববার দলের তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। রাজধানীর গুলশানে রওশন এরশাদের বাসায় এ সভার আয়োজন করা হয়েছে। এতে জাপার শীর্ষ নেতাদেরও অংশ নেওয়ার কথা রয়েছে।

আজ শনিবার বিকেলে জাতীয় পার্টিতে রওশনপন্থী হিসেবে পরিচিতি নেতাদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য নেতৃত্ব ও ভুল সিদ্ধান্তের কারণে অভিভাবকহীন হয়ে পড়া জাপার তৃণমূল নেতা-কর্মীদের আহ্বানে দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ সাড়া দিয়েছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা দলের প্রার্থী ও তৃণমূলের নেতাদের সঙ্গে তিনি সভা করবেন।