শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩৪:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

হাসিনা দেশে ফিরলে রাশিয়া পাঠিয়ে দেবো: হাসনাত আব্দুল্লাহ

হাসিনা দেশে ফিরলে রাশিয়া পাঠিয়ে দেবো: হাসনাত আব্দুল্লাহ

ঢাকা প্রেস নিউজ

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশে ফিরে আসার চেষ্টা করেন, তবে তাকে অতিথি পাখির মতো রাশিয়ার কোনো প্রান্তে পাঠিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
 

শুক্রবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৪তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সংগীত পরিবেশনের ফাঁকে হাসনাত আব্দুল্লাহ মঞ্চে উঠে বলেন, "আজ আমরা স্বাধীন বাংলাদেশের কারণে ‘ট্যাগ’-এর ঊর্ধ্বে কথা বলতে পারছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল আমাদের আন্দোলনের দ্বিতীয় লেলিনগ্রাদ।"
 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, "আমরা নিজেদের মধ্যে যতই ঝগড়া করি না কেন, আওয়ামী লীগ যখন দেশে ফিরে আসতে চাইবে, তখন সবাই একত্রিত হয়ে তাদের সীমান্তের ওপারে পাঠিয়ে দেব।"
 

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) থেকে শুরু হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৪তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন আসিফ আকবর, তানজির তুহিন, রাফাসহ একাধিক জনপ্রিয় শিল্পী।