সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৯:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভিকি কৌশলের ‘ছাবা’ অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়লো

ভিকি কৌশলের ‘ছাবা’ অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়লো

বিনোদন ডেস্ক:-
 

আসন্ন শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে বলিউডের ঐতিহাসিক চলচ্চিত্র ‘ছাবা’, যা ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনকাহিনি অবলম্বনে নির্মিত। ভিকি কৌশল ও অক্ষয় খান্না অভিনীত এই সিনেমার অ্যাডভান্স বুকিং শুরু হওয়ার পর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই ২ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে।
 

বাণিজ্য বিশ্লেষণ সংস্থা স্যাকনিল্ক-এর প্রতিবেদনে জানা গেছে, মঙ্গলবার বিকেল পর্যন্ত সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রির সংখ্যা পৌঁছেছে ২ লাখ ২৪ হাজারেরও বেশি। এতে মুক্তির আগেই ভারতে সিনেমাটি আয় করেছে ৬ কোটি ৩৬ লাখ টাকা, আর ব্লক সিটের হিসেবে এই অঙ্ক ছাড়িয়েছে ৭ কোটি টাকা। হাতে এখনও দুই দিন থাকায়, অগ্রিম বুকিং থেকেই ‘ছাবা’ বিশাল অঙ্কের আয় করবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, মুক্তির প্রথম দিনেই সিনেমাটি ১৫ থেকে ১৮ কোটি টাকা আয় করতে পারে।
 

ভিকি কৌশল এই চরিত্রের জন্য নিজেকে সম্পূর্ণ নতুনভাবে প্রস্তুত করেছেন। ছত্রপতি সম্ভাজি মহারাজের ভূমিকায় অভিনয়ের জন্য তিনি নিজের ওজন ১০০ কেজি পর্যন্ত বাড়ান, শিখেছেন লাঠিখেলা ও ঘোড়সওয়ারি।
 

‘ছাবা’-র ট্রেলারে ভিকির অভিনয় দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছে, ফলে সিনেমাটি ঘিরে প্রত্যাশাও তুঙ্গে। লক্ষ্মণ উটেকর পরিচালিত এবং দীনেশ বিজন প্রযোজিত এই সিনেমায় সম্ভাজি মহারাজের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, আর মোঘল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে দেখা যাবে অক্ষয় খান্নাকে।