শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৬:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাংগঠনিক সভা ও বেসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাংগঠনিক সভা ও বেসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

ঢাকা প্রেস
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-

 

নাটোরের বৃহত্তর সাংবাদিক সংগঠন নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাব এর উদ্যোগে সাংগঠনিক সভা ও বেসিক সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী জেলা শহরের চা-ট্টা রেস্টুরেন্ট লবিতে অনুষ্ঠিত এই সভা ও প্রশিক্ষণে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বারবেলা পত্রিকার সম্পাদক এ্যাড. আলেক শেখ। প্রশিক্ষণ পরিচালনা করেন প্রেসক্লাবের সহ-সভাপতি ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ কনসালটেন্ট অমর ডি কস্তা, বাংলাদেশের খবর সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল সুমন, ভোরের কাগজ সাংবাদিক ও কলামিস্ট আবু সাঈদ। 

 

নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাংগঠনিক সভা ও বেসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

 

প্রশিক্ষণ পূর্ব সাংগঠনিক সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ সভাপতি  আব্দুর রশিদ মাস্টার, এ্যাড. বাকী বিল্লাহ রশিদী, সাধারণ সম্পাদক রেজাউল করিম মিন্টু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. রবিউল সরদার, অর্থ সম্পাদক হারুন অর রশিদ বুলবুল, করতোয়া সাংবাদিক সাইফুর রহমান প্রমুখ।       

 

প্রশিক্ষণে জেলার ৭ উপজেলার ৪৫ জন সাংবাদিক অংশ নেন।