বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৮:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ব্যারিস্টার সুমনকে হবিগঞ্জ কারাগারে স্থানান্তর

ব্যারিস্টার সুমনকে হবিগঞ্জ কারাগারে স্থানান্তর

ঢাকা প্রেস নিউজ
 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হবিগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ কারাগারের সুপার মো. মুজিবুর রহমান।
 

তিনি জানান, বুধবার (২০ নভেম্বর) রাতে পুলিশের একটি প্রিজন ভ্যানের মাধ্যমে সুমনকে হবিগঞ্জ কারাগারে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার (২১ নভেম্বর) তাকে হবিগঞ্জ আদালতে হাজির করার পরিকল্পনা থাকলেও সকাল সোয়া ১১টা পর্যন্ত এ বিষয়ে কোনো আদেশ কারাগারে পৌঁছেনি। নিরাপত্তার কারণে তাকে কারাগারের একটি পৃথক কক্ষে রাখা হয়েছে। আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে আদালতে হাজির করা হবে বলে জানান তিনি।


গত ১৬ জুলাই শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত ১১ সেপ্টেম্বর চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৭ জনের নাম উল্লেখ করে প্রায় ২০০ জনকে আসামি করা হয়।
 

এছাড়াও, হবিগঞ্জের মাধবপুরে সরকারি ডাকবাংলোয় হামলা ও অগ্নিসংযোগ এবং রাজধানীর বনশ্রীতে আন্দোলনের সহিংস ঘটনায় করা মামলাগুলোতেও তিনি আসামি। গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন।