সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৪:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিয়ে করার পরিকল্পনা নিয়ে যা বললেন জয়া আহসান

বিয়ে করার পরিকল্পনা নিয়ে যা বললেন জয়া আহসান

দুই বাংলায় সমান তালে কাজ করছেন জয়া আহসান। অভিনয় দিয়ে দর্শককে মুগ্ধ করে রাখে অভিনেত্রী। বলিউডেও অভিষেক হয়েছে তার। এতো গেল ক্যারিয়ার বিয়ে নিয়ে কি ভাবছেন অভিনেত্রী এবার সেটা জানালেন নিজেই। সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন জয়া, সেখানেই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন অভিনেত্রী।  

 

তারকাদের বিয়ে দর্শকের আগ্রহ স্বাভাবিক বিষয়। জয়া আহসানের বিয়ে নিয়ে তার ভক্তদের নানান প্রশ্ন আছে। অভিনেত্রীর বিয়ে নিয়ে পরিকল্পনা কি জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন,আমি জীবনে কিছুই পরিকল্পনা করে করিনি। যদি মনে করি সিঙ্গেল থেকে ডাবল হতে চাই বা হওয়াটা দরকার, তাহলে হয়ে যাব। তবে এই মুহূর্তে তেমন কোন ইচ্ছে আমার নেই। কারণ আমি সিঙ্গেল লাইফেই ভালো আছি, শান্তিতে আছি।

 

বিয়ের প্রসঙ্গে টেনে তিনি আরও বলেন,চারিদিকে যা দেখি তাতে মনে হয় বিয়ে নামক ইন্সটিউশনটা আসলে কতটুকু কাজ করছে? আমি এই ইন্সটিটিউশনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমার আপাতত বিয়ের কোন পরিকল্পনা নেই।

 

জয়া আহসানের কাছে বিয়ের চেয়ে পরিবার খুব গুরুত্বপূর্ণ। কারণ তিনি মনে করেন পরিবার ছাড়া মানুষ একা বাঁচতে পারে না। এ প্রসঙ্গে জয়া বলেন, পরিবার মানে তো শুধু স্বামী আর স্ত্রী নয়। পরিবারে আরও অনেকেই থাকেন। আমার পরিবারে মা আছেন, আমার বাড়িতে যারা কাজ করেন তারা আছেন, আমার চারপেয়ে পশু আছে। সব মিলিয়ে আমার সমৃদ্ধ পরিবার। তাদের প্রত্যেকের সঙ্গে সময় কাটানো আমি উপভোগ করি।

 

গত বছর বলিউডের আলোচিত সিনেমা ‘পিংক’ এর নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘কড়ক সিং’ সিনেমায় অভিনয় করে বলিউডে যাত্রা শুরু করেছিলেন জয়া। আর এবারে এই নির্মাতা বাংলা সিনেমায় দেখা যাবে তাকে।  সিনেমার  নাম ‘ডিয়ার মা’। গতকাল (২২ মে) থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এই সিনেমায় প্রথমবার মায়ের চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে।