শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৬:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির হাতে ধরা পড়লো ১৭টি ভারতীয় গরু

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির হাতে ধরা পড়লো ১৭টি ভারতীয় গরু

ঢাকা প্রেস
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-


 

ব্রাহ্মণবাড়িয়া: সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়ন সোমবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে ১৭টি ভারতীয় গরু জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিজিবির সদস্যরা ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা হচ্ছিল এসব গরুকে আটক করে।
 

জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৪ লাখ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে। পরবর্তীতে এগুলো ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়া হয় এবং সন্ধ্যায় নিলামে বিক্রি করা হয়।
 

সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু পাচার বন্ধে বিজিবি সদস্যরা নিরন্তর তৎপর রয়েছেন।