সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৭:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাদেশ রেলওয়েতে ১৫তম গ্রেডে বুকিং সহকারী (গ্রেড-২) পদে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ রেলওয়েতে ১৫তম গ্রেডে বুকিং সহকারী (গ্রেড-২) পদে নিয়োগ বিজ্ঞপ্তি

১৫তম গ্রেডে বুকিং সহকারী গ্রেড-২ পদে নিয়োগের জন্য ২৪৮ জন প্রার্থীকে নির্বাচিত করেছে বাংলাদেশ রেলওয়ে। এসব প্রার্থীকে ২৪ জুন ২০২৪ তারিখে চাকরিতে যোগ দিতে হবে। রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চাকরিতে যোগ দেওয়ার পর প্রথম দুই বছর শিক্ষানবিশকাল হিসেবে ধরা হবে।


এই সময়ে কোনো কারণ দর্শানো ছাড়াই প্রার্থীকে চাকরিচ্যুতি করা যাবে অথবা শিক্ষানবিশকাল বৃদ্ধি করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, চাকরিতে যোগ দেওয়ার সময় প্রার্থীকে বিভাগীয় চিকিৎসা কর্মকর্তার কার্যালয়, বাংলাদেশ রেলওয়ে, ঢাকা/রাজশাহী/সিআরবি, চট্টগ্রাম অথবা সিভিল সার্জনের কাছে স্বাস্থ্য সনদ দাখিল করতে হবে। কোনো প্রার্থী স্বাস্থ্য পরীক্ষায় অনুপযুক্ত বিবেচিত হলে কোনো কারণ দর্শানো ছাড়াই নিয়োগপত্র বাতিল হিসেবে গণ্য করা হবে।

 

প্রার্থীর চারিত্রিক ও পূর্বকার্যকলাপ সম্পর্কে পুলিশ ভেরিফিকেশন না পাওয়া পর্যন্ত এ নিয়োগ সাময়িক বলে বিবেচিত হবে। কোনো প্রার্থী পুলিশ ভেরিফিকেশনে অনুপযুক্ত বিবেচিত হলে কোনো কারণ দর্শানো ছাড়াই এ নিয়োগপত্র বাতিল হিসেবে গণ্য করা হবে। চাকরিতে যোগ দেওয়র সময় প্রার্থীদের মূল প্রবেশপত্রের ফটোকপি, আবেদন কপি, প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নাগরিকত্ব সনদের ফটোকপি, শিক্ষাগত সনদের ফটোকপি, রঙিন ছবি পাসপোর্ট সাইজ দুই কপি এবং কোটা সনদের ফটোকপির এক সেট সত্যায়িত করে জমা দিতে হবে।