শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩০:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে বাসের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, ১০ আহত

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে বাসের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, ১০ আহত

ঢাকা প্রেস
নারায়ণগঞ্জ প্রতিনিধি:-

 

নারায়ণগঞ্জে বন্ধন পরিবহনের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর থেকে শহরের বিভিন্ন এলাকায় এই সংঘর্ষ চলে।
 

দুই পক্ষই বন্ধন পরিবহনের নিয়ন্ত্রণ দখল করতে চাইছিল। এ নিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ভাঙচুর চালানো হয় এবং শ্রমিক নেতাদের মারধর করা হয়।
 

আহতদের মধ্যে সিটি বন্ধন পরিবহনের এমডি দেলোয়ার হোসেন এবং জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফারুক হোসেন অন্যতম।
 

এই ঘটনায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ১২ জনকে গ্রেপ্তার করে।
 

সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, বন্ধন পরিবহনের মালিক সমিতির দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

বন্ধন পরিবহনের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।