শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৬:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

ঈদ উপলক্ষে সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে ডিএমপির ট্রাফিক বিভাগ ও বিআরটিএ এর যৌথ অভিযান

ঈদ উপলক্ষে সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে ডিএমপির ট্রাফিক বিভাগ ও বিআরটিএ এর যৌথ অভিযান

আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:-



পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে  ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নিরাপদ করতে সড়কে লক্কর-ঝক্কর ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে ডিএমপির ট্রাফিক-মিরপুর বিভাগ ও বিআরটিএ যৌথ অভিযান পরিচালনা করেছে।


 

ঈদ উপলক্ষে সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে ডিএমপির ট্রাফিক বিভাগ ও বিআরটিএ এর যৌথ অভিযান


 

আজ শনিবার (২২ মার্চ ২০২৫ খ্রি.)  ট্রাফিক-মিরপুর বিভাগের আওতাধীন কোটবাড়ি থেকে নবাবেরবাগ এলাকার মধ্যে কয়েকটি ওয়ার্কশপে এ  অভিযান পরিচালনা করা হয়। 

 

ঈদ উপলক্ষে সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে ডিএমপির ট্রাফিক বিভাগ ও বিআরটিএ এর যৌথ অভিযান — ছবি ২


 

অভিযান পরিচালনাকালে উক্ত এলাকার পাঁচটি ওয়ার্কশপ পরিদর্শন করে তাদের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি শনাক্ত করে তাদের সতর্ক করে দেয়া হয়। ঈদের আগে তারা যাতে কোনো লক্কর-ঝক্কর ও ফিটনেসবিহীন বাস মেরামত করে রাস্তায় নামাতে সহায়তা না করে সে মর্মে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। 
 

উক্ত অভিযানে উপ-পুলিশ কমিশনার, ট্রাফিক-মিরপুর বিভাগ; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ট্রাফিক-মিরপুর বিভাগ; বিআরটিএ এর ম্যাজিস্ট্রেট ;সহকারী পুলিশ কমিশনার, ট্রাফিক মিরপুর জোন ও ট্রাফিক-মিরপুর বিভাগের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। ট্রাফিক-মিরপুর বিভাগের পুলিশ সদস্যদের পাশাপাশি দারুস সালাম থানা পুলিশের একটি টিমও উক্ত অভিযানে অংশগ্রহণ করে।