শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:০৮:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বিএনপি নেতার হত্যাকাণ্ড: দুই মাসেও গ্রেপ্তার হয়নি খুনি

বিএনপি নেতার হত্যাকাণ্ড: দুই মাসেও গ্রেপ্তার হয়নি খুনি

ঢাকা প্রেস,নোয়াখালী প্রতিনিধি:-
 

নোয়াখালীতে বিএনপি নেতার হত্যাকাণ্ডের দুই মাস পেরিয়ে গেলেও খুনিদের গ্রেপ্তার করা হয়নি। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী মঙ্গলবার (৫ নভেম্বর) নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে মানববন্ধন করে।

গত ২৭ আগস্ট রাতে কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতাকে কুপিয়ে আহত করা হয়। চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, তোতা চেয়ারম্যান দীর্ঘদিন জনপ্রতিনিধি ছিলেন এবং বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। হত্যাকাণ্ডের পর মামলা হলেও এখনও কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, তিনি এই থানায় যোগদানের সময় থেকেই এই মামলাটির তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তথ্যপ্রযুক্তির সাহায্যে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য: নিহত বিএনপি নেতার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে বলেও মানববন্ধনে অভিযোগ করা হয়।

এই ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।