সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৯:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ধানমন্ডি ৩২-এ ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে যা বললেন ন্যান্সি

ধানমন্ডি ৩২-এ ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে যা বললেন ন্যান্সি

বিনোদন ডেস্ক:-

 

গত বছরের আগস্টে আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশ ছাড়তে বাধ্য হন তখনকার সরকার প্রধান। এর পর ৫ ফেব্রুয়ারি, ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা, যা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
 

বাড়িটি ভাঙার এক মাস পর সেখানে গিয়েছিলেন গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি। বুধবার রাতে সেই ছবিগুলো নিজের ফেসবুকে পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, “প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। পরাধীনতার শেকলমুক্ত একটি নতুন বাংলাদেশের সূচনা।”
 

এর কিছুক্ষণ পর, আরেকটি পোস্টে এই শিল্পী লিখেছেন, “আমি এখন আছি সুখে, আগুন জ্বলুক খুনির দোসরদের বুকে। ঘুমাতে গেলাম।”
 

কিছুদিন আগে গণমাধ্যমে তিনি জানান, “এবারের ঈদটা আমার জন্য অন্যরকম আনন্দ নিয়ে এসেছে। কারণ শেখ হাসিনামুক্ত বাংলাদেশে আমি নতুনভাবে কাজ করতে পারছি, মামলার হয়রানি ছাড়াই চলাফেরা করতে পারছি। তাই এবারের ঈদ আমার জন্য বেশি আনন্দের।”
 

জনপ্রিয় গায়িকা ন্যান্সি, যিনি বিএনপির সমর্থক, গত ১৬ বছর ধরে রাজনৈতিক কারণে অনেকটাই কোণঠাসা ছিলেন এবং প্রায় কোনো অনুষ্ঠানেই দেখা যায়নি তাঁকে।