বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৬:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রোমাঞ্চিত শান্ত অধিনায়কত্ব পেয়ে

রোমাঞ্চিত শান্ত অধিনায়কত্ব পেয়ে

কিউইদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের স্কোয়াডে রাখা হয়নি বাংলাদেশ দলের বেশ কজন নিয়মিত ক্রিকেটারকে। বিশ্বকাপকে সামনে রেখে বিশ্রাম দেওয়া হয়েছিল তাদের। এই ম্যাচগুলোতে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেছেন লিটন কুমার দাস। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে বিশ্রাম চেয়েছেন তিনি।

এ জন্য প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। দলের দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এই বাঁহাতি ব্যাটার।


অধিনায়কত্ব পাওয়া সম্পর্কে মিরপুরে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আলহামদুলিল্লাহ! ক্রিকেটার হিসেবে এটি আমার জন্য খুবই গর্বের বিষয়। সেই সঙ্গে আমার পরিবারের সদস্যদের জন্যও গর্বের ব্যাপার।

ক্রিকেট বোর্ড আমাকে এই সুযোগটা তৈরি করে দিয়েছে। আমি খুবই রোমাঞ্চিত, কালকের দিনটি খুব উপভোগ করব।’ নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারের শঙ্কায় রয়েছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে অধিনায়কত্ব করাটা চ্যালেঞ্জিং কি না সেই বিষয়েও কথা বলেছেন শান্ত।

তিনি বলেন, ‘চ্যালেঞ্জ না, আমার কাছে মনে হয় আনন্দের। খুব ভালো লাগছে এমন সুযোগ পেয়ে। আমি বিশ্বাস করি, আমাদের টিম একটা ভালো অবস্থায় থাকবে। ২০০৮ এ কি হয়েছিল, সেটা নিয়ে খুব বেশি চিন্তা করার অপশন নাই। মূল যে জিনিসটা হলো যে, কিভাবে কালকের ম্যাচটা আমরা খুব ভালোভাবে শেষ করতে পারি।


তৃতীয় ওয়ানডেতে শান্তকে অধিনায়কের দায়িত্ব দেওয়ার বিষয়টি রবিবার নিশ্চিত করে বিসিবি। উল্লেখ্য, বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আর দ্বিতীয় ম্যাচে ৮৬ রানে জয়লাভ করেছে কিউইরা। সিরিজ বাঁচাতে হলে শেষ ওয়ানডেতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

শেষ ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদ উল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও রিশাদ হোসেন।