বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৩:০৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

লিটন-সৌম্যরা দল ঘোষণার দিনও করেছেন কঠোর অনুশীলন

লিটন-সৌম্যরা দল ঘোষণার দিনও করেছেন কঠোর অনুশীলন

১৪ মে ২০২৪ (বুধবার) টি-২০ বিশ্বকাপ দল ঘোষণার দিন মিরপুরে দীর্ঘসময় ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব আল হাসান, লিটন দাস ও সৌম্য সরকার। কোচ নাজমূল আবেদীন ফাহিমের সঙ্গে বিশেষ সেশন করেন সাকিব। আর সৌম্য টিপস নিয়েছেন খালেদ মাহমুদ সুজনের কাছ থেকে। 
নেট বোলারের বিপরীতে ব্যাটিং করেছেন লিটন। ছিলেন এবাদতও। ধীরে ধীরে ইনজুরি থেকে সেরে উঠছেন টাইগার পেসার এবাদত।
এদিকে যখন মিরপুরে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা, তখন মনোযোগের পুরোটাই ব্যাটিং অনুশীলনে দিয়েছেন লিটন দাস। চলতি বছর খেলা ৬ টি-টোয়েন্টিতে ১৩.১৬ গড়ে একশর নিচে স্ট্রাইকরেটে মাত্র ৭৯ রান এসেছে লিটনের ব্যাট থেকে। যার কারণে অনুশীলনে দীর্ঘ সময়ে ব্যাটিং করেই কাটিয়েছেন তিনি।
সাকিব আল হাসানের ব্যাটে ফিফটি নেই বহুদিন ধরে, জিম্বাবুয়ে সিরিজটাও ভালো যায়নি । তাইতো নাজমূল আবেদীন ফাহিমের ক্লাসে বিশেষ মনযোগ দিয়েছেন তিনি। 

সাকিবও কোন পেশাদার বোলার নয় অনুশীলন করেছেন থ্রোয়ারের বিপরীতেই। মাঝে শ্যাডো করে বুঝতে চাইলেন নিজের ভুলত্রুটি। অনুশীলন করে মাঠ ছাড়লেন একই সঙ্গে।
এদিকে লিটনের অনুশীলন যখন শেষদিকে তখন ২২ গজে সৌম্যের প্রবেশ। তার কোচের ভূমিকায় খালেদ মাহমুদ সুজন। থ্রোয়ারের পাশাপাশি সৌম্য অবশ্য ব্যাট করেছেন নেট বোলারের বিপরীতেও ।

সবমিলিয়ে বিশ্বকাপের আগে অনুশীলনের শেষের দিকে নিজেদের ঝালিয়ে নেয়া এই তিন ব্যাটসম্যানের। যাদের ওপর বিশাল দায়িত্ব থাকবে টাইগারদের স্কোরবোর্ডকে এগিয়ে নেয়ার