সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৭:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

টিআইবি-তে নিয়োগ: বেতন ১ লাখ ৩৭ হাজার টাকা

টিআইবি-তে নিয়োগ: বেতন ১ লাখ ৩৭ হাজার টাকা

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। 
পদের নাম: ডেপুটি কো–অর্ডিনেটর—প্রকিওরমেন্ট

 

পদসংখ্যা: ১

যোগ্যতা: বিজনেস, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রকিওরমেন্ট অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে ডিপ্লোমা/স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।প্রকিওরমেন্ট/অ্যাডমিনিস্ট্রেশনে অন্তত ছয় বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত তিন বছর জাতীয়/আন্তর্জাতিক কোনো সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। ইআরপি সফটওয়্যার ও এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।

 

চাকরির ধরন: ফুল টাইম

 

কর্মস্থল: ঢাকা

 

বেতন: মাসিক বেতন ১ লাখ ৩৭ হাজার ৫৫০ টাকা। সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা আছে।

 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের টিআইবির ক্যারিয়ার–সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

 

আবেদনের শেষ তারিখ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪।