সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৭:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কর কমিশনারের কার্যালয়ে ১২০ পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি

কর কমিশনারের কার্যালয়ে ১২০ পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি

অস্থায়ী ভিত্তিতে ৬ ধরনের পদে ১০২ জন নিয়োগ দেবে কর কমিশনারের কার্যালয়, ঢাকা (কর অঞ্চল-২০)। প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে ৩০ এপ্রিল থেকে ১৪ মে ২০২৪ তারিখের মধ্যে। 

 

পদের বিবরণ


১. কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) 


২. প্রধান সহকারী
পদ সংখ্যা: ১৭টি
যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

 

৩. উচ্চমান সহকারী
পদ সংখ্যা: ২০টি
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)


৪. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ২০টি
যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)


৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ২১টি
যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারের দক্ষতা। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)


৬. অফিস সহায়ক
পদ সংখ্যা: ২৩টি
যোগ্যতা: এসএসসি বা সমমান।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

 

বয়সসীমা

১ এপ্রিল ২০২৪ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উচ্চসীমা ৩২ বছর। সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদনের ক্ষেত্রে কর বিভাগে কর্মরত প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

 

আবেদন ফি: পদভেদে ১১২ থেকে ২২৩ টাকা (চার্জসহ)।

আবেদনের লিংক: http://tax20.teletalk.com.bd
নিয়োগ বিজ্ঞপ্তি: https://taxeszone20dhaka.gov.bd