সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বরিশালকে বড় লক্ষ্য ছুড়ে দিল চিটাগং কিংস

বরিশালকে বড় লক্ষ্য ছুড়ে দিল চিটাগং কিংস

ঢাকা প্রেস,ক্রীড়া প্রতিবেদক:-

 

সিলেটকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই প্লে-অফ নিশ্চিত করেছে চিটাগং কিংস। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের লক্ষ্য বরিশালকে হারিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করা। সেই লক্ষ্যে আগে ব্যাট করে বন্দরনগরীর দলটি বরিশালের সামনে ২০৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করিয়েছে।
 

শনিবার (১ ফেব্রুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে চিটাগং কিংসকে দুর্দান্ত সূচনা এনে দেন খাজা নাফি ও পারভেজ ইমন। তাদের ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে দলটির সংগ্রহ দাঁড়ায় ৫৫ রান।
 

তবে ইনিংসকে বড় করতে পারেননি নাফি। ১৯ বলে ২২ রান করে ক্যাচ তুলে দিয়ে ফিরেন তিনি। অন্যদিকে, পারভেজ ইমন ব্যাট চালিয়ে ৩১ বলে ফিফটি পূরণ করেন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি—৪১ বলে ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলে বিদায় নেন এই তরুণ ব্যাটার। তাকে সঙ্গ দেন গ্রাহাম ক্লার্ক, যিনি ২১ বলে ২৬ রান করেন।
 

মিথুন মাত্র ২ বল খেলে শূন্য রানে আউট হলেও চতুর্থ উইকেটে ব্যাট হাতে ঝড় তোলেন হায়দার আলী। তাকে দারুণ সঙ্গ দেন শামীম পাটোয়ারি। শেষ পর্যন্ত, শামীমের ১২ বলে ৩০ রান এবং হায়দারের ২৩ বলে অপরাজিত ৪২ রানের ইনিংসে ভর করে চিটাগং কিংস ২০৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়।
 

বরিশালের হয়ে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। এ ছাড়া এবাদত হোসেন ও মোহাম্মদ নবী একটি করে উইকেট নেন।