শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৯:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

জন্মদিনে নুহাশপল্লীতে শ্রদ্ধা ও ভালোবাসায় হুমায়ূন স্মরণ

জন্মদিনে নুহাশপল্লীতে শ্রদ্ধা ও ভালোবাসায় হুমায়ূন স্মরণ

ঢাকা প্রেস,গাজীপুর প্রতিনিধি:-
 

আজ জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে নুহাশপল্লীতে তাঁর পরিবারের সদস্যরা, স্বজনরা এবং শুভানুধ্যায়ী বন্ধুরা নানা অনুষ্ঠানের মাধ্যমে লেখককে স্মরণ করছেন। মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে নুহাশপল্লীর স্টাফরা লিচুতলার সমাধি প্রাঙ্গণে প্রায় ৫০০টি মোমবাতি প্রজ্বালন করেন এবং কেক কেটে লেখক হুমায়ূন আহমেদকে শ্রদ্ধা জানান।

বুধবার (১৩ নভেম্বর) জন্মদিন উপলক্ষে হুমায়ূনের স্ত্রী মেহের আফরোজ শাওন, তাঁর দুই পুত্র নিনিত ও নিষাদ হুমায়ূনসহ পরিবারের সদস্যরা লেখকের কবর জিয়ারত করেন। এই সময় উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদের শুভানুধ্যায়ী ও ভক্তরা। লেখকের আত্মার শান্তি কামনায় সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয় এবং পরে কাটা হয় জন্মদিনের কেক।

প্রতিবারের মতো এবারো হুমায়ূন পরিবারের সদস্যরা, ভক্তরা, কবি, লেখক এবং নাট্যজনেরা লিচুতলার কাছে ফুল হাতে শ্রদ্ধা জানান। অনেক ভক্ত ও পাঠকরা হুমায়ূনের প্রিয় চরিত্র হিমুকে হলুদ পাঞ্জাবিতে এবং রূপাকে নীল শাড়িতে সেজে আসেন। তারা লেখকের প্রতি তাঁদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার কথা ব্যক্ত করেন।

হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালের ১৩ নভেম্বর, নেত্রকোণা জেলার মোহনগঞ্জে, তাঁর মায়ের বাড়িতে। তাঁর পৈত্রিক বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। বাবা ফয়েজুর রহমান এবং মা আয়েশা ফয়েজ। ২০১২ সালের ১৯ জুলাই মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান। তবে তাঁর সৃষ্টিশীল কর্মের মাধ্যমে তিনি এ দেশের ভক্ত ও অনুরাগীদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।