শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৫:০১:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে শৌচাগার মালিক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে শৌচাগার মালিক নিহত

ঢাকা প্রেস
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-


 

ব্রাহ্মণবাড়িয়া শহরে শনিবার রাতে এক শৌচাগার মালিককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি হলেন শহরের উত্তর পৈরতলা এলাকার মৃত মতি মিয়ার ছেলে অলি মিয়া (৭০)।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে শহরের জগৎবাজার এলাকায় অলি মিয়া তার পরিচালিত শৌচাগারে দায়িত্বরত ছিলেন। এ সময় চার থেকে পাঁচজন মুখোশধারী দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে আক্রমণ করে। এ ঘটনায় অলি মিয়া গুরুতর আহত হন। দুর্বৃত্তরা এ সময় শৌচাগারের ক্যাশবাক্স থেকে কিছু নগদ টাকাও লুট করে নিয়ে যায়।
 

স্থানীয়রা অলি মিয়াকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তিনি মারা যান।
 

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘাতকদের গ্রেপ্তারে তদন্ত চালিয়ে যাচ্ছে।