শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩০:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

স্কুলব্যাগে মাদক পরিবহনের সময় ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

স্কুলব্যাগে মাদক পরিবহনের সময় ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


 

কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম ২৩ মার্চ সকাল আনুমানিক ০৬:০০ ঘটিকার সময় নাগেশ্বরী পৌরসভাধীন মালভাঙ্গা ব্রিজের উত্তর পাশে পাকা রাস্তার উপর স্কুল ব্যাগে করে মাদক পরিবহনের সময় ৪ কেজি গাঁজা সহ রায়গঞ্জের রাঙ্গালীর বস গ্রামের মাদক কারবারি মোঃ আব্দুল গফুর (৪০), মোহাম্মদ শাহানুর আলম (৪৫) ও মোহাম্মদ খোকন মিয়া (২৭) কে হাতেনাতে গ্রেফতার করে। 
 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বলেন নাগেশ্বরীর রায়গঞ্জে মাদক কারবারিগণ বিশেষ কায়দায় স্কুল ব্যাগে মাদক পরিবহনের সময় ৪ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারী নাগেশ্বরী থানা পুলিশের হাতে গ্রেফতার হয় । উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।