শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:১০:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

চাকুরী দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়া চক্রের মূলহোতাকে গ্রেফতার

চাকুরী দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়া চক্রের মূলহোতাকে গ্রেফতার

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-
 


সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ১২ এপ্রিল ২০২৫ ইং তারিখ রাতে  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মহানন্দা টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে প্রতারণার মাধ্যমে বিদেশে নিয়ে চাকুরী দেয়ার নামে অসহায় মানুষদের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎকারী প্রতারনা চক্রের মূলহোতা মোঃ সিরাজুল ইসলাম (৫৪), পিতা-মৃত ফজলুর রহমান, সাং-পিটিআই মাস্টারপাড়া, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করে। 
 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত ব্যক্তি দীর্ঘদিন হতে প্রতারনা চক্রের সাথে সংঘবদ্ধভাবে গ্রামের সহজ সরল লোকদের বিদেশে নিয়ে ভালো বেতনের চাকুরী প্রদানের প্রলোভণ দেখিয়ে গ্রামের অসহায় মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। 
 

একজন ভূক্ত ভোগীর অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, গ্রেফতারকৃত প্রতারক বিদেশে নিয়ে ভালো বেতনের চাকুরী প্রদানের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। ভূক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তথ্যের মাধ্যমে প্রতারকের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে বর্নিত এলাকা হতে উক্ত প্রতারককে গ্রেফতার করা হয়।  
 

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।