শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৯:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ইসলামি মহাসম্মেলন: সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাগম

ইসলামি মহাসম্মেলন: সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাগম

ঢাকা প্রেস নিউজ
 

সোহরাওয়ার্দী উদ্যানে আজ মঙ্গলবার (৫ নভেম্বর) ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ভোর থেকেই বিপুলসংখ্যক মানুষ এখানে জড়ো হতে শুরু করেছেন।

 

দেশের বিভিন্ন কওমি মাদরাসাভিত্তিক আলেমরা এই সম্মেলনের আয়োজন করেছেন। তাদের দাবি, তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে ইজতেমা পরিচালনায় যে বিরোধ চলছে, তা সমাধানের লক্ষ্যে এই সম্মেলন।

 

সম্মেলনে দাওয়াত ও তাবলিগ, মাদারেসে কওমিয়া এবং দ্বীনের হেফাজত বিষয়ক আলোচনা হবে।

 

দেশের সর্বস্তরের ওলামা-মাশায়েখ ও সাধারণ মানুষকে এই সম্মেলনে যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছে। আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী, আল্লামা খলিল আহমাদ কাসেমী হাটহাজারীসহ দেশের অনেক প্রভাবশালী আলেম এই সম্মেলনে অংশগ্রহণ করবেন।

 

তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে ইজতেমা পরিচালনায় দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। একটি পক্ষ প্রথম পর্বে ইজতেমা করার দাবি জানালে, অন্য পক্ষ তা প্রত্যাখ্যান করে। এই বিরোধের জেরেই কওমি মাদরাসাভিত্তিক আলেমরা এই সম্মেলনের আয়োজন করেছেন।
 

২০১৯ সাল থেকে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবার দ্বিতীয় পর্বে ইজতেমা করেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।