শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৭:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ভোলাহাটে ডিসির মতবিনিময় সভায় ডাক পাননি রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা

ভোলাহাটে ডিসির মতবিনিময় সভায় ডাক পাননি রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা

ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ উপজেলার কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজনদের নিয়ে মতবিনিময় সভা করেছেন। ১৪ অক্টোবর মঙ্গলবার সকালে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ যোগদানের পর প্রথম ভোলাহাট উপজেলায় আগমন হলেও এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় আমন্ত্রণ পাননি রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা। এনিয়ে সামাজিক যোগাযোগ ফেসবুক সহ বিভিন্ন সাংবাদিক সহ বিভিন্ন মহলে সৃষ্টি হয়েছে চাপা ক্ষোভ এবং বিতর্ক। ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার এর খামখেয়ালি মনোভাবকেই দুষছেন সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় নেতৃবৃন্দ।

 

ভোলাহাট উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ইয়াজদানী জর্জ অভিযোগ করে বলেন, বিএনপি দেশের সর্ববৃহৎ একটা রাজনৈতিক দল হওয়ার পরেও আমাদের নেতৃবৃন্দ কে বলেনি। এটা মোটেও ঠিক করেনি বলে মন্তব্য করেন।

এনিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলাহাট উপজেলা শাখার আমির অভিযোগ করেন, আমাদের কোনো নেতৃবৃন্দ কে জানায়নি বিধায় আমরা কেউ যায়নি। কিন্তু জানানো উচিত ছিল।

এবিষয়ে ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের কাছে সরকারি মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।