শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৯:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বগুড়ায় নদীতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বগুড়ায় নদীতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:-



বগুড়া সারিয়াকান্দির বাঙালি নদীতে গোসল করতে গিয়ে একজন শিক্ষার্থী ডুবে মারা গেছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহী ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

 

নিহত শিক্ষার্থীর নাম রাকিব মিয়া (২২)। তিনি সোনাতলা উপজেলার সুখানপুকুর ইউনিয়নের বাসিন্দা এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
 

গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নের গণকপাড়া গ্রামের বুদের ভিটা এলাকায় বাঙালি নদীতে তার বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে রাকিব পানিতে তলিয়ে যান। দীর্ঘ খোঁজাখুঁজি ও উদ্ধার অভিযানের পর মঙ্গলবার তার মরদেহ উদ্ধার করা হয়।
 

রাকিব নিখোঁজের খবর পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন এবং পরে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস রাজশাহী ডুবুরি দলকে কল করে। বুধবার থেকেই উদ্ধার অভিযান শুরু হলেও বৈরি আবহাওয়ার কারণে তা বন্ধ রাখতে হয়। পরে মঙ্গলবার পুনরায় অভিযান চালিয়ে রাকিবের মরদেহ উদ্ধার করা হয়।
 

সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. সুজন মিয়া জানান, "আমাদের কল পেয়ে রাজশাহী ডুবুরি দল নিখোঁজ শিক্ষার্থীর উদ্ধার কাজ শুরু করে। পরে মঙ্গলবার বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার শিক্ষার্থীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"