শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৬:০৪:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

উত্তরাতে হত্যা মামলার আসামি ওয়াসিম গ্রেফতার

উত্তরাতে হত্যা মামলার আসামি ওয়াসিম গ্রেফতার

ঢাকা প্রেস,তরিক শিবলী:-

 

আগস্টের ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি ওয়াসিমকে সেনাবাহিনী কর্তৃক গ্রেফতার করা হয় । গোপন সংবাদের ভিত্তিতে ১৭ আগস্ট ২০২৪ তারিখে উত্তরা আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল আড়াই ঘন্টা ব্যাপী একটি অভিযান পরিচালনা করে তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করে।


মোঃ ওয়াসিম (৩৫) ৪৭ নং ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি, তিনি বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে ছাত্র-জনতাকে নির্মমভাবে হত্যার ও হত্যার উদ্দেশ্যে উত্তরায় হামলাকারীদের একজন । বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের রজুকৃত মামলার আসামিদের তালিকায় তার নাম রয়েছে। এছাড়া বিগত সময়ে রাজনৈতিক দলের ছত্রছায়ায়  চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত ছিল ।  তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, যা চলমান রয়েছে।
প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজ (১৮ অক্টোবর ২০২৪) দক্ষিনখান থানায় সেনাবাহিনী কর্তৃক হস্তান্তর করা হয় ।