বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৪:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পাথিরানাকে নিয়ে চিন্তিত শ্রীলঙ্কা

পাথিরানাকে নিয়ে চিন্তিত শ্রীলঙ্কা

মাতিশা পাথিরানা হ্যামেস্ট্রিংয়ের চোটে আক্রান্ত হয়ে আইপিএল থেকে দেশে ফিরে এসেছেন, যা শ্রীলঙ্কার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাদের জন্য একটি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিশ্বকাপের আগে তাই পাথিরানাকে নিয়ে চিন্তিত শ্রীলঙ্কা।
যদিও লঙ্কানদের ১৫ সদস্যের দলে আছেন এই তরুণ পেসার।
শ্রীলঙ্কার প্রধান নির্বাচক উপুল থারাঙ্গা অবশ্য আশাবাদী বিশ্বকাপ শুরুর আগে সেরে উঠবেন পাথিরানা, 'হ্যাঁ, ডেথ ওভারে সে আমাদের গুরুত্বপূর্ণ বোলার (তার চোট ধাক্কা কি না)।  আমাদের হাতে কিছুটা সময় আছে। 
আশা করছি টুর্নামেন্টের আগেই সে ফিট হয়ে যাবে।' শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে পাথিরানা ছাড়াও পেস আক্রমণে আছেন নুয়ান থুশারা, দিলশান মাধুশঙ্কা ও দুশমন্ত চামিরা।
ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে রাখা হয়েছে আরেক পেসার আসিথা ফার্নেন্দোকে। স্পিন বিভাগে লঙ্কানদের বড় শক্তি অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মহীশ থিকসানা।