সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:১৮:৩২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শিখ আমলের ঐতিহাসিক গয়নায় নজর কেড়েছেন মম টু বি দীপিকা পাডুকোন

শিখ আমলের ঐতিহাসিক গয়নায় নজর কেড়েছেন মম টু বি দীপিকা পাডুকোন

হলিউড-বলিউড থেকে ক্রিকেট তারকা, বড় বড় ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ, তারকাদের নিয়ে শুক্রবার বিকেলের পর থেকেই জমে উঠেছিল ভারতের আম্বানীপুত্রের বিয়ের আসর। অপরূপ লুক নিয়ে হাজির ছিলেন সবাই। এর মধ্যেই শিখ আমলের ঐতিহাসিক গয়নায় নজর কেড়েছেন মম টু বি দীপিকা পাডুকোন। 

 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রাধিকা-অনন্তের বিয়েতে একটি সিঁদুরে লাল রঙের আনারকলি কুর্তা পরেছিলেন দীপিকা। ভারী কারুকার্যের পোশাকটির ডিজাইনার করণ তোরানি। পোশাকটিতে ছিল একটি কুর্তা এবং ট্রাউজার। এর সঙ্গে সুন্দর একটি দোপাট্টাও নিয়েছিলেন দীপিকা। এদিন দীপিকার পোশাকের থেকেও বেশি দৃষ্টি আকর্ষণ করেছে তার গয়না।

 

শিখ সাম্রাজ্যের আমলের অপূর্ব একটি চোকার নেকলেসটিই ছিল তার সাজের মূল আকর্ষণ। চোকার নেকলেসটির পেছনে রয়েছে ইতিহাসের ছোঁয়া। রঞ্জিৎ সিংয়ের সময়ে শিখ সাম্রাজ্যে ঠিক যে ধরণের বাজুবন্ধ ব্যবহার করা হত, সেই ডিজাইনেই তৈরি দীপিকার এই নেকলেস। যা কিনা পুরোটাই টাইমুর রুবি দিয়ে তৈরি। কাজল টানা চোখ, গ্ল্যাম মেকআপ ও সিঁথিতে লাল সিঁদুরে মোহময়ি লুকে তাকে দেখে চমকেছেন সবাই।