শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১১:৩২:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা উঠলো, ২২ দিন পর নদীতে নামবে জেলেরা

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা উঠলো, ২২ দিন পর নদীতে নামবে জেলেরা

ঢাকা প্রেস নিউজ
 

২২ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে, সোমবার মধ্যরাত থেকেই পদ্মা-মেঘনা নদীসহ বিভিন্ন অভয়াশ্রম এলাকায় ইলিশ শিকারে নিষেধাজ্ঞা উঠেছে। জেলেরা তাদের নৌকা ও ট্রলার নিয়ে নদীতে নেমে পড়েছেন।
 

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা উঠলো, ২২ দিন পর নদীতে নামবে জেলেরা

 

দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় জেলেরা আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও, এখন তাদের আশা, প্রচুর ইলিশ ধরে আর্থিকভাবে স্বচ্ছল হতে পারবেন। সরকারিভাবে দেওয়া চাল দিয়ে যদিও তাদের পরিবার চালানো গিয়েছে, তবুও ধার-দেনায় জর্জরিত অনেকেই এবার আশা করছেন, নতুন করে শুরু করতে পারবেন।

মৎস্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নিষেধাজ্ঞার সময় প্রশাসন কঠোর অবস্থান নেওয়ায় মা ইলিশ রক্ষা কার্যক্রম সফল হয়েছে। এ বছর বৃষ্টি ভালো হওয়ায় নদীতে পানির পরিমাণ বেড়েছে, যা ইলিশের প্রজননে সহায়ক হয়েছে। ফলে, এবার ইলিশের উৎপাদন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, মা ইলিশের প্রজনন ও সংরক্ষণের লক্ষ্যে প্রতি বছরই নির্দিষ্ট সময়ের জন্য ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়। এবারের নিষেধাজ্ঞা ১৩ অক্টোবর থেকে শুরু হয়েছিল। নিষেধাজ্ঞা কার্যকর করতে সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থা যৌথভাবে কাজ করেছে।