সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৯:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

প্রিমিয়ার ব্যাংকে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি

প্রিমিয়ার ব্যাংকে চাকরি  নিয়োগ বিজ্ঞপ্তি

বেসরকারি দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি দেশের ছয়টি বিভাগে সাব-ব্রাঞ্চ ইনচার্জ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

 

পদের নাম: সাব-ব্রাঞ্চ ইনচার্জ (এসও/ইও/এসইও)
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রি থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কোনো ব্যাংকে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জেনারেল ব্যাংকিং/ ইনচার্জ হিসেবে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ক্রেডিট ও ফরেন এক্সচেঞ্জে কাজের অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের মানসিকতা থাকতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটার পরিচালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে। 
বয়স: সর্বোচ্চ ৩৮ বছর

 

চাকরির ধরন: ফুলটাইম
 

কর্মস্থল: ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর ও সিলেট।
 

বেতন-ভাতা: বেতন আলোচনা সাপেক্ষে। এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস ও গোষ্ঠী বিমার সুযোগ আছে। 
 

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

 

আবেদনের শেষ সময়: ৩১ মার্চ, ২০২৪।