সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:১৯:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ফেসবুকে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘোষনা দিলেন চিত্রনায়ক আরিফিন শুভ

ফেসবুকে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘোষনা দিলেন চিত্রনায়ক আরিফিন শুভ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কথা জানালেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। বুধবার (৩১ জুলাই) রাতে এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, 'দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি, তারপরও মনে হলো আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে।'

 

'আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছি, জীবনসঙ্গী হিসেবে নয়। আমরা ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, বন্ধুত্বটুকু নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব'—লিখেছেন শুভ।


এরমধ্য দিয়ে স্ত্রী অর্পিতা সমাদ্দারের সঙ্গে সাড়ে ৯ বছরের দাম্পত্যজীবনের ইতি ঘটলো তার। গত ২০ জুলাই তারা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের মেয়ে অর্পিতাকে বিয়ে করেন শুভ। অর্পিতা পেশায় ফ্যাশন ডিজাইনার।


আরিফিন শুভ তার ফেসবুক পোস্টে আরও লিখেছেন, ‘অনেক চড়াই-উৎড়াইয়ের পরও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন, সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে। কিন্তু আমি বিশ্বাস করি, আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে, যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারব।’