সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৬:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তামাক নিয়ন্ত্রণ সেলে চাকরি

তামাক নিয়ন্ত্রণ সেলে চাকরি

জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে একটি প্রকল্পে প্রোগ্রাম অফিসার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের জিইপি ডাকযোগে বা ই-মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: প্রোগ্রাম অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা: পাবলিক হেলথ/সমাজবিজ্ঞান/ডেভেলপমেন্ট স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি বা এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক কোনো সংস্থায় পাবলিক হেলথ–সংক্রান্ত প্রকল্পে অন্তত সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তামাক নিয়ন্ত্রণ প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানাসহ টাইপিং, ইন্টারনেট ব্রাউজিং, সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইট ব্যবস্থাপনা জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় অবশ্যই সাবলীল হতে হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে। তামাক বা কোনো ধরনের মাদক ব্যবহারকারীর আবেদনের প্রয়োজন নেই। এ বিষয়ে ডায়াগনস্টিক পরীক্ষা-নিরীক্ষা করানো হবে।


বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: আকর্ষণীয় বেতন (আলোচনা সাপেক্ষে)


আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কাভার লেটারসহ পূর্ণাঙ্গ সিভি জিইপি ডাকযোগে বা ই-মেইলে পাঠাতে হবে। খামের ওপর বা ই-মেইলের সাবজেক্টে ‘Application for the position of Program Officer’ লিখতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, আনসারি ভবন (পঞ্চম তলা), ১৪/২ তোপখানা রোড, ঢাকা-১০০০। ই-মেইল: ntcc_bangladesh@yahoo.com।

আবেদনের শেষ সময়: ৪ জুলাই ২০২৩।