শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:০৫:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

মজিদা আদর্শ ডিগ্রি কলেজের এডহক কমিটি: এক মাসে চারবার পরিবর্তন

মজিদা আদর্শ ডিগ্রি কলেজের এডহক কমিটি: এক মাসে চারবার পরিবর্তন

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


কুড়িগ্রামের মজিদা আদর্শ ডিগ্রি কলেজে অ্যাডহক কমিটি গঠন নিয়ে গত এক মাস ধরে তীব্র রাজনৈতিক টানাপোড়েন চলছে। কলেজটির অ্যাডহক কমিটির সভাপতি পদে এক মাসের মধ্যে চারবার পরিবর্তন করা হয়েছে।

 

সর্বশেষ বিএনপি নেতা মো. হাসিবুর রহমানকে সভাপতি করা হয়েছে। এর আগে আওয়ামী লীগ সমর্থক সাবেক অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন আলী আহমেদ রিন্টুকে এই পদে বসানো হয়েছিল। তবে বিভিন্ন অভিযোগের কারণে তাকে সরিয়ে দেওয়া হয়।
 

এই ঘটনায় কলেজের শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, কলেজের শিক্ষার মান উন্নয়নের পরিবর্তে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এই কাণ্ডকারখানা চলছে।