শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:৫২:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

লাকসামে সরকারি চাল আত্মসাৎ: বিএনপি নেতার ছয় মাসের কারাদণ্ড

লাকসামে সরকারি চাল আত্মসাৎ: বিএনপি নেতার ছয় মাসের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি:-

 

কুমিল্লার লাকসাম উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ৩৫০ কেজি সরকারি চাল আত্মসাতের অভিযোগে এক সাবেক বিএনপি নেতাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 

ঘটনাটি ঘটে বুধবার (২৩ এপ্রিল) রাতে। ৯৯৯-এ ফোন পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদের নেতৃত্বে মোহাম্মদপুর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও খাদ্যবান্ধব ডিলার রবিউল হোসেন রবুর (৪২) ঘর থেকে ওই চাল উদ্ধার করা হয়।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় চালগুলো রবিউল তার এক আত্মীয়ার ঘরে রেখে যান। স্থানীয়রা সন্দেহভাজন রিকশাচালককে আটক করে ৯৯৯-এ কল দেন। পরে ইউএনও ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিলার রবিউলকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি স্বীকার করেন যে, চালগুলো বিতরণ না করে নিজ বাড়িতে রেখে দিয়েছিলেন।
 

ঘটনার পর উপজেলা ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বলেন, দলে কোনো চোর বা দুর্নীতিবাজের স্থান নেই এবং অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
 

ইউএনও কাউছার হামিদ জানান, আত্মসাতের দায় স্বীকারের পর রবিউল হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তার ডিলার লাইসেন্স বাতিলের প্রক্রিয়া চলছে।